ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

১০টি দৈনিক পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল

দীর্ঘ দিন বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। গত ৮ সেপ্টেম্বর ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়।


ডিক্লারেশন বাতিল করা পত্রিকাগুলোর মধ্যে রয়েছে, পূর্ব আলো, দৈনিক জনসেবা, গণ আওয়াজ, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, সময়ের পাতা ও রিপোর্টার এবং দি ফাইন্যান্সিয়াল ডেইলি।


তথ্য বিবরণীতে বলা হয়, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা ভঙ্গ ও পত্রিকাগুলোর প্রকাশক এবং সম্পাদক চুক্তিপত্রের শর্ত না মানায় পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ এসব পত্রিকা প্রকাশ বা প্রচারের অনুমতি এখন আর থাকল না।


যেসব পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় না, সেগুলো বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আগেই জানিয়েছিলেন।

ads
ads
ads

Our Facebook Page